১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চেনা প্রতিপক্ষ বার্সেলোনার জন‍্য প্রস্তুত আতলেতিকো

সেমি-ফাইনালে যাওয়ার লক্ষ‍্য পূরণে মাঠে করণীয় ‘জানা আছে’ আতলেতিকো মাদ্রিদ কোচ দিয়েগো সিমেওনের।

চেনা প্রতিপক্ষ বার্সেলোনার জন‍্য প্রস্তুত আতলেতিকো
বার্সেলোনার বিপক্ষে প্রথম লেগে সরলথের গোলের পর আতলেতিকো মাদ্রিদের উদযাপন। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2026, 07:21 PM

Updated : 26 Aug 2026, 03:24 PM

অনেক বছরের চেনা প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা সম্পর্কে কোনো কিছু জানতে বাকি নেই দিয়েগো সিমেওনের। চ‍্যাম্পিয়ন্স লিগে টিকে থাকতে হান্সি ফ্লিকের দল কতটা মরিয়া থাকবে, বুঝতে পারছেন আতলেতিকো মাদ্রিদ কোচ। সেভাবেই নিজের দলকে প্রস্তুত করছেন তিনি। 

চ‍্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগে মঙ্গলবার বার্সেলোনার বিপক্ষে খেলবে আতলেতিকো। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। 

প্রথম লেগে ২-০ গোলে জেতায় সেমি-ফাইনালে ওঠার সম্ভাবনায় এগিয়ে আছে আতলেতিকো। চলতি বছর কোপা দেল রে থেকেও বার্সেলোনাকে বিদায় করেছে তারা। লা লিগা শিরোপা ধরে রাখার অভিযানে এগিয়ে থাকা ফ্লিকের দলকে আরেকটি টুর্নামেন্ট থেকে বিদায় করে দিতে উন্মুখ সিমেওনে। 

“এই ধরনের ম‍্যাচগুলো কেমন হয়? লড়াই হয়। প্রতিপক্ষ আমাদের চেনা, ভালো এক প্রতিদ্বন্দ্বী। তবে নিজেদের লক্ষ‍্য নিয়ে আমরা পরিষ্কার। সেটা হলো, পরের ধাপে যাওয়া।”

“কী করতে হবে, সে ব্যাপারে আমরা নিশ্চিত। আর আমরা লক্ষ‍্য পূরণ করার জন‍্যই মাঠে নামব।”