২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলিফ-সাগর-শিমু-বন্যাদের নিয়ে এশিয়ান আর্চারির বাংলাদেশ দল

রোমান সানা ও দিয়া সিদ্দিকীরা প্রবাসী হওয়ায় এবার দেশকে লক্ষ্যে এগিয়ে নেওয়ার দায়িত্ব আলিফ-সাগরদের।

আলিফ-সাগর-শিমু-বন্যাদের নিয়ে এশিয়ান আর্চারির বাংলাদেশ দল
এশিয়ান আর্চারি সামনে রেখে প্রস্তুতির ফাঁকে সতীর্থদের সঙ্গে সাগর ইসলাম (বাম থেকে চতুর্থ)। ছবি: আর্চারি ফেডারেশন

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2025, 07:25 PM

Updated : 26 Aug 2026, 02:34 PM

চার বছর পর ফের এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ আয়োজন করছে বাংলাদেশ। এ উপলক্ষে বৃহস্পতিবার ১৬ জনের দল দিয়েছে আর্চারি ফেডারেশন। আলিফ-সাগর-শিমু-বন্যাদের কাঁধে দেশকে পদক এনে দেওয়ার দায়িত্ব।

উন্নত জীবনের আশায় তারকা আর্চার রোমান সানা, দিয়া সিদ্দিকী, হাকিম আহমেদ রুবেলরা পাড়ি জমিয়েছেন বিদেশ-বিভূইয়ে। ফলে এবার প্রত্যাশা তুলনামূলকভাবে ‘অনভিজ্ঞ’দের ঘিরে।

আগামী ৮ নভেম্বর এশিয়ান আর্চারি শুরু হয়ে শেষ হবে ১৪ নভেম্বর। এবারের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে দুই ভেন্যুতে- জাতীয় স্টেডিয়াম ও আর্মি স্টেডিয়াম।

২০১৭ সালের আসরও আয়োজন করেছিল বাংলাদেশ; সেবার কোনো পদক মেলেনি। ২০২১ সালে দ্বিতীয় আসরে একটি রুপা ও ২টি ব্রোঞ্জ পেয়েছিল বাংলাদেশ; রিকার্ভ মিশ্র দ্বৈতে দিয়া ও রুবেল পেয়েছিলেন রুপা এবং ছেলে ও মেয়েদের দলগত রিকার্ভে ব্রোঞ্জ পেয়েছিল বাংলাদেশ।

রিকার্ভ পুরুষ দল: আব্দুর রহমান আলিফ, সাগর ইসলাম, মোহাম্মদ রাকিব মিয়া ও রাম কৃষ্ণ সাহা

রিকার্ভ মহিলা দল: সিমা আক্তার শিমু, মোছাম্মাৎ ইতি খাতুন, সোনালি রায় ও মোসাম্মাৎ আরভি আক্তার

কম্পাউন্ড পুরুষ দল: মোহাম্মাদ আশিকুজ্জামান, হিমু বাছাড়, নেওয়াজ আহমেদ রাকিব ও মোহাম্মাদ আসিফ মাহমুদ

কম্পাউন্ড মহিলা দল: বন্যা আক্তার, পুষ্পিতা জামান, মোছাম্মাৎ কুমসুম খাতুন ও মিথিলা আক্তার

কোচ: মার্টিন ফ্রেডরিখ (প্রধান কোচ), মোহাম্মাদ নুর-এ আলম, মোহাম্মাদ হাসান ও রিমা আক্তার। 

উইং কমান্ডার মোহাম্মাদ একরামুল আলম (টিম ম্যানেজার)