২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

নিউ ইয়র্ক কসমসে যোগ দিলেন শোমিত

নিউ ইয়র্ক কসমস সামাজিক মাধ্যমে বাংলাদেশী বংশোদ্ভূত এই মিডফিল্ডারকে দলে নেওয়ার কথা জানিয়েছে।

নিউ ইয়র্ক কসমসে যোগ দিলেন শোমিত
যুক্তরাষ্ট্রের ক্লাব ফুটবলে যোগ দিলেন শোমিত সোম। ছবি: নিউ ইয়র্ক কসমস

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2026, 11:15 PM

Updated : 19 Sep 2026, 02:29 PM

নতুন ঠিকানা খুঁজে নিলেন শোমিত সোম। কানাডা প্রবাসী এই বাংলাদেশী বংশোদ্ভূত মিডফিল্ডার যোগ দিলেন নিউ ইয়র্ক কসমসে।

যুক্তরাষ্ট্রের সকার লিগের তৃতীয় স্তরে খেলা নিউ ইয়র্ক কসমস সামাজিক মাধ্যমে শোমিতেকে দলে নেওয়ার কথা জানিয়েছে।

“কসমসে স্বাগতম, শোমিত সোম। বাংলাদেশের আন্তর্জাতিক ফুটবলার শোমিত সোম আনুষ্ঠানিকভাবে কসমসের খেলোয়াড়। এমএসএল এবং কানাডিয়ান প্রিমিয়ার লিগে এক দশকের পেশাদার ফুটবলের অভিজ্ঞতা, মান এবং আরেকজন আন্তর্জাতিক খেলোয়াড়ের উপস্থিতি আমাদের মাঝমাঠে যোগ হয়েছে।”

সব শেষ শোমিত কানাডার দল কাভালরি এফসির হয়ে খেলেন। ২০২৩ সালে দলটিকে যোগ দেন তিনি।

২৮ বছর বয়সী এই মিডফিল্ডার বাংলাদেশের জার্সি গায়ে তুলে নেন গত বছর। এএফসি এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডে গত বছর জুনে সিঙ্গাপুরের বিপক্ষে লাল-সবুজের জার্সিতে অভিষেক হয় তার।

ওই বছর অক্টোবরে, হংকংয়ের বিপক্ষে বাছাইয়ে বাংলাদেশের ৪-৩ গোলে হেরে যাওয়া ম্যাচে প্রথম গোল পান শোমিত।