২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘আমরা আগের চেয়ে ভালো খেলছি’ জোড়া গোলের পর আরও আত্মবিশ্বাসী রাফিনিয়া

ওসাসুনার বিপক্ষে বার্সেলোনার জয়ের নায়ক সতীর্থদের নিজের কাজ মনোযোগ দিয়ে যাওয়ার তাগিদ দিলেন।

‘আমরা আগের চেয়ে ভালো খেলছি’ জোড়া গোলের পর আরও আত্মবিশ্বাসী রাফিনিয়া
বার্সেলোনা ফরোয়ার্ড রাফিনিয়া। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2025, 03:37 PM

Updated : 26 Aug 2026, 05:19 PM

ক্লাসিকোয় হারার পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে এগিয়ে যাচ্ছে বার্সেলোনা। যত দিন গড়াচ্ছে, তত দলের খেলায় উন্নতির ছাপ চোখে পড়ছে তারকা ফরোয়ার্ড রাফিনিয়ার। তিনি মনে করছেন, এভাবে মনোযোগ দিয়ে নিজের কাজটুকু করে গেলে প্রতিপক্ষ কী করছে তা নিয়ে একেবারেই ভাবতে হবে না তাদের।  

কাম্প নউয়ে শনিবার ২-০ গোলে জিতেছে বার্সেলোনা। ওসাসুনার বিপক্ষে দ্বিতীয়ার্ধে দুটি গোলই করেছেন রাফিনিয়া। এই জয়ে রেয়াল মাদ্রিদের চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে গেছে শীর্ষে থাকা বার্সেলোনা। শাবি আলোন্সোর দল অবশ‍্য একটি ম‍্যাচ কম খেলেছে।  

গত মাসে চেলসির কাছে চ্যাম্পিয়ন্স লিগে ৩-০ গোলে হারের পর থেকে সব প্রতিযোগিতা মিলিয়ে এটি বার্সেলোনার টানা পঞ্চম জয়। ম‍্যাচ শেষের প্রতিক্রিয়ায় রাফিনিয়া বললেন, দিন গড়ানোর সঙ্গে তাদের খেলায় আরও উন্নতি হচ্ছে।

“আমরা আগের চেয়ে ভালো খেলছি এবং পয়েন্ট যত বেশি হবে, ততই ভালো।” 

“আমাদের নিজেদের দিকে মনোযোগ দিতে হবে। আমরা যদি নিজেদের কাজ ঠিকভাবে করি, তাহলে অন্য কাউকে নিয়ে আমাদের ভাবতে হবে না।”

এই জয়ে লা লিগায় ১৭ ম্যাচে ১৪ জয়ে ৪৩ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে বার্সেলোনা। ৩৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রেয়াল।