১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

থাইল্যান্ডের বক্সারকে হারালেন বাংলাদেশের সুর কৃষ্ণ

বাংলাদেশের বক্সার সুর কৃষ্ণ চাকমার কাছে তৃতীয় রাউন্ডেই হার মেনেছেন থাইল্যান্ডের চানাকিয়াদ চুয়াফায়েত।

থাইল্যান্ডের বক্সারকে হারালেন বাংলাদেশের সুর কৃষ্ণ
বক্সার সুর কৃষ্ণ চাকমা (বাঁয়ে)। ছবি: সুর কৃষ্ণর ফেইসবুক

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2025, 09:30 PM

Updated : 26 Aug 2026, 11:52 AM

লম্বা সময় পর রিংয়ে ফিরেই আগ্রাসন দেখালেন সুর কৃষ্ণ চাকমা। থাইল্যান্ডের বক্সার চানাকিয়াদ চুয়াফায়েতকে বাংলাদেশের বক্সার ধরাশায়ী করলেন তৃতীয় রাউন্ডেই।

থাইল্যান্ডের ব্যাংককে হওয়া লাইট ওয়েট ইভেন্টে, ৬১ কেজি ওজন শ্রেণিতে তৃতীয় রাউন্ডে স্বাগতিক দেশের চুয়াফায়েতকে হারান সুর কৃষ্ণ। 

৯ মাস পর রিংয়ে ফিরে এই লড়াই সামনে রেখে থাইল্যান্ডে গিয়ে রাশিয়ান কোচের কোচিংয়ে তিন সপ্তাহ অনুশীলন করেছিলেন সুর কৃষ্ণ। 

শুরুর দুই রাউন্ডে থাই বক্সার টিকে থাকলেও তৃতীয় রাউন্ডে সুর কৃষ্ণের আগ্রাসনের সামনে দাঁড়াতেই পারেননি। বাংলাদেশের এই বক্সারের ঘুষিতে লুটিয়ে পড়েন রিংয়ে।