২ নতুন মুখ নিয়ে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা
মূলত রক্ষণে শক্তি বাড়াতে ও বেশি বিকল্প রাখতেই এই দুইজনকে দলে রেখেছেন কোচ।
কখনও জাতীয় দলে না খেলা দুই জনকে নিয়ে রক্ষণভাগ সাজিয়েছে দক্ষিণ আফ্রিকা। দেশটির বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন ৩৬ বছর বয়সী প্লেমেকার টেম্বা জোয়ানেও।
আসছে বিশ্বকাপের জন্য বুধবার ২৬ জনের দল চূড়ান্ত করেছেন দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ হুগো ব্রুস। তার দলের নতুন দুই মুখ হলেন ওলওয়েথু মাখানিয়া ও ব্র্যাডলি ক্রস।
মূলত রক্ষণে শক্তি বাড়াতে ও বেশি বিকল্প রাখতেই এই দুইজনকে দলে রেখেছেন কোচ। দলকে নেতৃত্ব দিবেন বার্নলি স্ট্রাইকার লাইল ফস্টার।
৪৮ দলের এবারের বিশ্বকাপ হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয়। আগামী ১১ জুন শুরু হয়ে চলবে ১৯ জুলাই পর্যন্ত।
উদ্বোধনী দিনে মেক্সিকোর বিপক্ষে খেলবে দক্ষিণ আফ্রিকা। ‘এ’ গ্রুপের অন্য দুই দল দক্ষিণ কোরিয়া ও চেক রিপাবলিক।
