২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্সেনাল ম্যাচের আগে আতলেতিকোয় চোটের হানা

ঊরুর পেশির সমস্যায় ভুগছেন দলটির মিডফিল্ডার পাবলো বারিয়োস।

আর্সেনাল ম্যাচের আগে আতলেতিকোয় চোটের হানা
পাবলো বারিয়োস (বাঁয়ে)। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2026, 08:17 PM

Updated : 26 Aug 2026, 03:29 PM

চ্যাম্পিয়ন্স লিগ সেমি-ফাইনালের আগে চোট ছোবল দিয়েছে আতলেতিকো মাদ্রিদ শিবিরে। ঊরুর পেশির সমস্যায় ভুগছেন দলটির মিডফিল্ডার পাবলো বারিয়োস।

ইউরোপ সেরা মঞ্চে শেষ চারের প্রথম লেগে বুধবার আর্সেনালের মুখোমুখি হবে আতলেতিকো। মেত্রোপলিতানোয় বাংলাদেশ সময় রাত একটায় শুরু মাঠের লড়াই।

ডান পায়ের ঊরুর চোটে আড়াই মাস মাঠের বাইরে থাকার পর গত বুধবার ফেরেন বারিয়োস। এলচের বিপক্ষে ওই ম্যাচে ২৮ মিনিট খেলেন ২২ বছর বয়সী ফুটবলার। পরে আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে শনিবার ৫৮ মিনিট খেলতে পারেন তিনি।

ম্যাচটিতে বেকাদায় পড়ে চোট পেয়ে মাঝপথে মাঠ ছাড়তে হয় বারিয়োসকে। স্প্যানিশ সেন্ট্রাল মিডফিল্ডার এবার চোট পেলেন বাঁ পায়ের ঊরুতে।

বারিয়োসের চোট পাওয়ার কথা রোববার নিশ্চিত করে আতলেতিকো। আবার দীর্ঘ দিন মাঠের বাইরে থাকতে হবে পারে তাকে। মৌসুমও শেষ হয়ে যেতে পারে তার।

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে আতলেতিকোর হয়ে ৩৫ ম্যাচ খেলতে পেরেছেন বারিয়োস। একটি গোল করার পাশাপাশি তিনটিতে অ্যাসিস্ট করেছেন তিনি।