২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্লাবের বাসে ডাকাতদের হামলা, ফুটবলার নিহত

ডাকাতদের ছোড়া গুলি আঘাত করে ২০ বছর বয়সী উইঙ্গারের মাথায়।

ক্লাবের বাসে ডাকাতদের হামলা, ফুটবলার নিহত
ডমিনিক ফ্রিমপং (বাঁয়ে)। ছবি: বেরেকুম চেলসি ফেইসবুক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2026, 03:08 PM

Updated : 26 Aug 2026, 03:24 PM

ঘানা প্রিমিয়ার লিগের একটি ম্যাচ খেলে ফেরার পথে ডাকাতির শিকার হয়েছে দেশটির ক্লাব বেরেকুম চেলসি। অস্ত্রধারীদের গুলিতে প্রাণ হারিয়েছেন দলটির উইঙ্গার ডমিনিক ফ্রিমপং।

লিগে রোববার সামারটেক্সের বিপক্ষে ম্যাচ শেষে ফেরার পথে ওই হামলার শিকার হয় ক্লাবটি। বিপদ টের পেয়ে বাসটির চালক পিছনে যাওয়ার চেষ্টা করলে গুলি করে ডাকাতরা, যা আঘাত করে ২০ বছর বয়সী ফ্রিমপংয়ের মাথায়। পরে হাসপাতালে মৃত্যু হয় তার।

সংবাদমাধ্যমের খবর, ওই ঘটনায় আর কেউ প্রাণ হারায়নি।

ফ্রিমপংয়ের এভাবে প্রাণ হারানোর ঘটনা ঘানার ফুটবলে বড় আঘাত হয়ে এসেছে। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে বলেছে, এই ঘটনা পুরো ফুটবল অঙ্গনের জন্যই অনেক বড় ধাক্কা।