১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বার্সা মিডফিল্ডারের চোটে দুর্ভাবনায় স্পেন

আসছে বিশ্বকাপে ফের্মিন লোপেসের খেলার সম্ভাবনা নিয়ে ঘোর অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বার্সা মিডফিল্ডারের চোটে দুর্ভাবনায় স্পেন
ফের্মিন লোপেস। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2026, 11:11 PM

Updated : 26 Aug 2026, 03:38 PM

বার্সেলোনার মিডফিল্ডার ফের্মিন লোপেসের ডান পায়ের মেটাটারসালে চিড় ধরা পড়েছে এবং দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে আসছে বিশ্বকাপে এই স্প্যানিয়ার্ডের খেলার সম্ভাবনা নিয়ে ঘোর অনিশ্চয়তা তৈরি হয়েছে।

রোববার রাতে রেয়াল বেতিসের বিপক্ষে ৩-১ গোলে জেতা লা লিগার ম্যাচে চোট পান লোপেস। প্রথমার্ধের শেষ মুহূর্তে তাকে তুলে নেওয়া হয়।

পরদিন ক্লাবের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে ফের্মিন লোপেসের বাঁ পায়ে পঞ্চম মেটাটারসালে চিড় ধরা পড়ার কথা ও অস্ত্রোচারের সিদ্ধান্ত জানানো হয়। 

২০২৪ সালে জাতীয় দলে অভিষেক হওয়া ২৩ বছর বয়সী লোপেস এখন পর্যন্ত আন্তর্জাতিক ফুটবলে সাতটি ম্যাচ খেলেছেন। গত মাসে সার্বিয়া ও মিশরের বিপক্ষে স্পেনের সবশেষ দুটি ম্যাচেও খেলেছেন তিনি।

বার্সেলোনার জার্সিতে চলতি মৌসুম দারুণ কেটেছে লোপেসের। ক্লাবের লা লিগা শিরোপা ধরে রাখার অভিযানে ৩০ ম্যাচ খেলে ৬টি গোল ও ৯টি অ্যাসিস্ট করেন তিনি। মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৮ ম্যাচে তার গোল ১৩টি, অ্যাসিস্ট ১৭টি। 

২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন আগামী ১৫ জুন কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে। ‘এইচ’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ সৌদি আরব ও উরুগুয়ে। 

আগামী ২৫ জুন বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করবেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে।