১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

মুর্শেদ-ফয়সালদের নিয়ে ঢাকায় ফিরল বিমান

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে বহনকারী বিমানটি কলকাতায় ফিরে যাওয়ার পর ফের রওনা দিয়ে অবশেষে হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করতে পেরেছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2025, 08:13 PM

Updated : 26 Aug 2026, 12:45 PM

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ শেষ করে মঙ্গলবার বেলা ৫টায় দেশে ফেরার কথা ছিল মুর্শেদ-ফয়সালদের। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে তাদের বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম দফায় অবতরণ করতে না পেরে ফিরে যায় কলকাতায়। অবশেষে ফের রওনা দিয়ে বিমানটি অবতরণ করতে পেরেছে ঢাকায়।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জাতীয় ফুটবল দলের ফ্লাইট আপডেটের বিষয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন রাত ৭টা ৫২ মিনিটে জানায়, খেলোয়াড়দের নিয়ে ইন্ডিগো এয়ারলাইন্সের বিমানটির শাহজালাল বিমানবন্দরে অবতরণের খবর।

“বৈরী আবহাওয়ার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জাতীয় ফুটবল দল বহনকারী ইন্ডিগো এয়ারলাইন্সের ফ্লাইট অবতরণ করতে না পেরে কলকাতায় ফিরে যায়।”

“সবশেষ আপডেট অনুযায়ী, দলটি বর্তমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। দল সরাসরি বাফুফে ভবনে আসবে।”

অরুনাচলে হওয়া সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে স্বাগতিক ভারতের কাছে রোববার ফাইনালে টাইব্রেকারে ৪-৩ গোলে হেরে রানার্সআপ হয় বাংলাদেশ। দুই দলের নির্ধারিত সময়ের খেলা শেষ হয়েছিল ১-১ সমতায়।