Published : 15 Jul 2026, 12:07 AM
স্পেনের বিপক্ষে সেমি-ফাইনালের জন্য একাদশে দুটি পরিবর্তন এনেছেন ফ্রান্স কোচ দিদিয়ে দেশোঁ। ফিরেছেন মিডফিল্ডার অহেলিয়া চুয়ামেনি ও ফরোয়ার্ড বাহডলে বাহকোলা।
চোটের কারণে দলের সবশেষ দুই ম্যাচে খেলতে পারেননি চুয়ামেনি। মানু কোনের জায়গায় ফিরেছেন রেয়াল মাদ্রিদের এই খেলোয়াড়। দেজিরে দুয়ের জায়গায় এসেছেন বাহকোলা।
স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে একাদশে কোনো পরিবর্তন আনেননি। কোয়ার্টার-ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে খেলা একাদশ নিয়েই ফাইনালে ওঠার লড়াইয়ে নামছে তারা।
ডালাসে ১৫ জুলাই ১টায় (এএম) শুরু হবে প্রথম সেমি-ফাইনাল ম্যাচটি ।
ফ্রান্স একাদশ: মাইক মিয়াঁ, জুল কুন্দে, দাইয়ু উপামেকানো, উইলিয়াম সালিবা, লুকা দিনিয়ে, অহেলিয়া চুয়ামেনি, আদ্রিয়া হাবিও, উসমান দেম্বেলে, মাইকেল ওলিসে, বাহডলে বাহকোলা, কিলিয়ান এমবাপে।
স্পেন একাদশ: উনাই সিমন, পেদ্রো পররো, পাউ কুবার্সি, এমরিক লাপোখ্ত, মার্ক কুকুরেইয়া, রদ্রি, ফাবিয়া রুইস, লামিন ইয়ামাল, দানি ওলমো, অ্যালেক্স বায়েনা, মিকেল ওইয়ারসাবাল।