২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় তরুণ ইংলিশ ফুটবলারের মৃত্যু

ম্যাকলসফিল্ডের এই রাইট উইঙ্গারের বয়স হয়েছিল ২১ বছর।

সড়ক দুর্ঘটনায় তরুণ ইংলিশ ফুটবলারের মৃত্যু
ইথান ম্যাক্লাউড। ছবি: ম্যাকলসফিল্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2025, 11:02 PM

Updated : 26 Aug 2026, 05:20 PM

ক্লাবের হয়ে ম্যাচ খেলে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ইথান ম্যাক্লাউড। ইংলিশ এই রাইট উইঙ্গারের বয়স হয়েছিল ২১ বছর।

ইংলিশ ফুটবলের ষষ্ঠ স্তরের দল ম্যাকলসফিল্ডের খেলোয়াড় ম্যাক্লাউড। গত মঙ্গলবার ন্যাশনাল লিগ নর্থে বেডফোর্ড টাউনের বিপক্ষে খেলেন তিনি। ২-১ ব্যবধানে জেতা ওই ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন এই ফুটবলার।

ম্যাচ শেষে নিজের গাড়িতে ফিরছিলেন ম্যাক্লাউড। নর্থ্যাম্পটনের কাছকাছি এলে তার মার্সিডিস বেঞ্জ ধাতব দেয়ালের সঙ্গে ধাক্কা খায়।

সাত বছর বয়সে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের একাডেমিতে যোগ দিয়েছিলেন ম্যাক্লাউড। ক্লাবটির বয়সভিত্তিক দলে খেলেছিলেন তিনি। গত জুলাইয়ে যোগ দেন ম্যাকলসফিল্ডে।

ম্যাক্লাউডের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে তার ক্লাব ম্যাকলসফিল্ড।