বিশ্বকাপ ব্যর্থতার তদন্তের আহ্বান দক্ষিণ কোরিয়া প্রেসিডেন্টের
সাধারণ মানুষের করের অর্থ, রাষ্ট্রের বিনিয়োগের সঠিক ব্যবহার হয়েছে কিনা, সেটাও খতিয়ে দেখতে বলেছেন দক্ষিণ কোরিয়া প্রেসিডেন্ট লি জায়ে মিয়ুং।
গ্রুপ পর্ব থেকে দক্ষিণ কোরিয়ার বিদায় এবং উদ্ভূত পরিস্থিতিতে কোচ হং মিয়ুং-বো’র পদত্যাগ ইস্যুতে কঠোর অবস্থান জানালেন দেশটির প্রেসিডেন্ট লি জায়ে মিয়ুং। ব্যর্থতার কারণ অনুসন্ধানে তদন্ত করতে বলেছেন তিনি।
চেকিয়াকে ২-১ গোলে হারিয়ে দক্ষিণ কোরিয়ার শুরুটা ভালো হলেও, পরের দুই ম্যাচে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার কাছে ১-০ ব্যবধানে হারে ২০০২ বিশ্বকাপে চতুর্থ হওয়া দলটি।
৩ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্বে তৃতীয় হয় দক্ষিণ কোরিয়। গোল পার্থক্যে পিছিয়ে থাকায় নকআউট পর্বে ওঠা সেরা আট তৃতীয় দলের একটি হতে পারেনি তারা। বিদায় নেয় গ্রুপ পর্ব থেকে। দলের ব্যর্থতার দায় কাঁধে নিয়ে, কোচের পদ থেকে সরে দাঁড়ান মিয়ুং-বো।
উত্তর আমেরিকা বিশ্বকাপে দলের পারফরম্যান্সে ‘হতবাক’ হওয়ার কথা উল্লেখ করে, দক্ষিণ কোরিয়া প্রেসিডেন্ট প্রশ্ন তুলেছেন, মিয়ুং-বোকে কোচের দায়িত্ব দেওয়া নিয়েও।
“বিশ্বকাপের মতো আসরে অংশগ্রহণের ক্ষেত্রে যেহেতু করদাতাদের অর্থ এবং রাষ্ট্রের তহবিল থেকে বিনিয়োগ করা হয়, তাই আমি সংস্কৃতি, ক্রীড়া ও পর্যটন মন্ত্রণালয়কে এই ব্যর্থতার পুঙ্খানুপুঙ্খ তদন্ত, বিশ্লেষণ করতে এবং এর পুনরাবৃত্তি রোধ ও উন্নতির জন্য যথাযথ পদক্ষেণ গ্রহণ করতে বলেছি।”
“এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন আর কখনই ঘটতে না পারে, এজন্য আমরা ক্রীড়া প্রশাসনে দ্রুত সংস্কার আনব।”
