১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নিজেদের কাজ সারার তৃপ্তি নিয়ে রেয়ালের ম‍্যাচের দিকে তাকিয়ে বার্সেলোনা

এস্পানিওলের বিপক্ষে রেয়াল মাদ্রিদের পয়েন্ট হারানোর দিকে তাকিয়ে বার্সেলোনা ফরোয়ার্ড ফেররান তরেস।

নিজেদের কাজ সারার তৃপ্তি নিয়ে রেয়ালের ম‍্যাচের দিকে তাকিয়ে বার্সেলোনা
ওসাসুনার বিপক্ষে গোলের সন্ধানে বার্সেলোনা। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2026, 06:51 PM

Updated : 26 Aug 2026, 03:32 PM

লা লিগা শিরোপা জিততে চলেছে বার্সেলোনা, কখন ও কীভাবে- নির্ভর করছে রেয়াল মাদ্রিদের ওপর! স্প‍্যানিশ গণমাধ‍্যমে গত কিছু দিন ধরে চলা এই আলোচনা যেন সত‍্যি হতে চলেছে। ওসাসুনার মাঠে কঠিন লড়াইয়ে জিতে নিজেদের কাজ সেরে রেখেছে বার্সেলোনা। নিজেদের ম‍্যাচে রেয়াল জয় না পেলে রোববারই চ‍্যাম্পিয়ন হয়ে যাবে হান্সি ফ্লিকের দল।

ওসাসুনার বিপক্ষে শনিবার রাতে ২-১ ব‍্যবধানের জয়ে বার্সেলোনার দ্বিতীয় গোলটি করা ফেররান তরেস সেদিকেই তাকিয়ে। ম‍্যাচ শেষের প্রতিক্রিয়ায় ডিএজেডএনকে তিনি বললেন, এস্পানিওলের বিপক্ষে রেয়ালের ম‍্যাচের দিকে তাকিয়ে আছেন তিনি।

“আমরা এখন রেয়াল মাদ্রিদকে চাপে ফেলে দিয়েছি। যদি তারা কাল (রোববার) জিততে না পারে, তাহলে আমরা শিরোপা জিতে যাব।” 

“আজকের ম‍্যাচ লা লিগায় ছিল প্রতিপক্ষের মাঠে খেলা সবচেয়ে কঠিন ম‍্যাচের একটি। এই তিন পয়েন্টের মূল‍্য তিন পয়েন্টের চেয়ে আসলে বেশি এবং আমি মনে করি, দল আজ অসাধারণ পারফরম‍্যান্স দেখিয়েছে।”

৩৪ ম‍্যাচে বার্সেলোনার পয়েন্ট ৮৮। এক ম‍্যাচ কম খেলা রেয়ালের পয়েন্ট ৭৪। এস্পানিওলের বিপক্ষে তারা জিততে ব‍্যর্থ হলে বার্সেলোনা চলে যাবে ধরা ছোঁয়ার বাইরে।