১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

মালয়েশিয়ার বিপক্ষে হেরে এশিয়া কাপ হকি শুরু বাংলাদেশের

পেনাল্টি কর্নার থেকে গোল করে আশরাফুল ইসলাম এগিয়ে নিয়েছিলেন দলকে, কিন্তু পরে আর পেরে ওঠেনি বাংলাদেশ।

মালয়েশিয়ার বিপক্ষে হেরে এশিয়া কাপ হকি শুরু বাংলাদেশের
এগিয়ে গিয়েও পারেনি বাংলাদেশ। ছবি: হকি ইন্ডিয়া ফেইসবুক

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2025, 04:08 PM

Updated : 26 Aug 2026, 02:12 PM

দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে পেনাল্টি কর্নার থেকে লক্ষ্যভেদ করলেন আশরাফুল ইসলাম। কিন্তু শক্তিশালী মালয়েশিয়াকে চেপে ধরতে পারল না বাংলাদেশ। উল্টো বাকি সময়ে চার গোল হজম করে হেরে এশিয়া কাপ হকি শুরু করল তারা।

ভারতের বিহার স্পোর্টস ইউনিভার্সিটি হকি স্টেডিয়ামে শুক্রবার পুল ‘বি’-এর ম্যাচে ৪-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। 

২০২২ সালে এশিয়া কাপের সবশেষ দেখায় মালয়েশিয়ার বিপক্ষে ৮-১ গোলে উড়ে গিয়েছিল বাংলাদেশ। এর আগের তিন ম্যাচেও দলটির কাছে হেরেছিল তারা।

গোলহীন প্রথম কোয়ার্টারের পর দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে আশরাফুল এগিয়ে দেন বাংলাদেশকে। কিন্তু এই আনন্দের স্থায়ীত্ব ছিল ৯ মিনিট। এই কোয়ার্টারের শেষ দিকে আশরান হামসানির ফিল্ড গোলে সমতায় ফিরে মালয়েশিয়া।

আশরাফুলের গোল আশা দেখিয়েছিল বাংলাদেশকে। ছবি: হকি ইন্ডিয়া ফেইসবুক।

আশরাফুলের গোল আশা দেখিয়েছিল বাংলাদেশকে

তৃতীয় কোয়ার্টারের আখিমুল্লাহ আনোয়ারের হিটে নুরুজ্জামান নয়ন পরাস্ত হলে এগিয়ে যায় মালয়েশিয়া। চতুর্থ ও শেষ কোয়ার্টারে বাংলাদেশকে আরও চেপে ধরে দুই গোল তুলে নেয় প্রতিযোগিতার দুইবারের রানার্সআপরা। ৪৮তম মিনিটে মুহাজির রউফের ফিল্ড গোলের পর পেনাল্টি কর্নার থেকে সায়েদ ছোলান ব্যবধান আরও বাড়ান।

দ্বিতীয় ম্যাচে শনিবার চাইনিজ তাইপের মুখোমুখি হবে বাংলাদেশ।