২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাইনিজ তাইপেকে হারিয়ে সেমি-ফাইনালে বাংলাদেশ

টানা দুই জয়ে এশিয়ান বিচ গেমসের কাবাডি ইভেন্টে সেরা চারে খেলা নিশ্চিত করল বাংলাদেশ নারী দল।

চাইনিজ তাইপেকে হারিয়ে সেমি-ফাইনালে বাংলাদেশ
টানা দুুই জয়ে সেমি-ফাইনালে ওঠার পাশাপাশি পদকও নিশ্চিত করেছে বাংলাদেশ। ছবি: বাংলাদেশ কাবাডি ফেডারেশন

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2026, 07:45 PM

Updated : 26 Aug 2026, 03:29 PM

চাইনিজ তাইপেকে নিয়ে স্রেফ ছেলেখেলা করলেন শ্রাবণী-স্মৃতিরা। উপহার দিলেন দাপুটে পারফরম্যান্স। টানা দুই জয়ে এশিয়ান বিচ গেমসের কাবাডির ইভেন্টে মেয়েদের বিভাগে সেমি-ফাইনালে উঠল বাংলাদেশ।

চীনের সানিয়ায় শনিবার ৫৯-২০ পয়েন্টে জিতেছে বাংলাদেশ। থাইল্যান্ডকে ৫১-৩৪ ব্যবধানে হারিয়ে প্রতিযোগিতায় যাত্রা শুরু করেছিল তারা।

চার দলের গ্রুপে ৪ করে পয়েন্ট নেপাল ও বাংলাদেশের। সেমি-ফাইনাল নিশ্চিত করায় দুই দলের পদক পাওয়া নিশ্চিত হয়েছে। এই দুই দল ‘বি’ গ্রুপের সেরা হওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে রোববার।

এদিকে, টানা দ্বিতীয় ম্যাচ হেরেছে ছেলেরা। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হারের পর, ইরানের বিপক্ষে শনিবার ৪৭-৩১ পয়েন্টে হেরেছে বাংলাদেশ জাতীয় পুরুষ কাবাডি দল।

বিচ ভলিবলে মেয়েরা মালদ্বীপের বিপক্ষে জিতেছে ২১-১৫, ২১-১৯ ব্যবধানে। 

এই ইভেন্টেও হেরেছে ছেলেরা; জাপানের বিপক্ষে ২১-১১, ২১-১২ পয়েন্টে।