গুরুতর চোটে মাঠের বাইরে ভালভের্দে
আতলেতিকো মাদ্রিদের ক্যাং-ইন লির ট্যাকলে অ্যাঙ্কেলে চোট পেয়েছেন রেয়াল মাদ্রিদ অধিনায়ক।
ক্যাং-ইন লির ট্যাকলে অ্যাঙ্কেলে গুরুতর চোট পেয়েছেন ফেদে ভালভের্দে। আন্তর্জাতিক বিরতির পুরোটা সময় মাঠের বাইরে থাকতে পারেন রেয়াল মাদ্রিদ অধিনায়ক।
আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে রোববার লা লিগার ম্যাচে ২-১ গোলে হেরেছে রেয়াল। শেষ দিকে লির কড়া ট্যাকলে বাম অ্যাঙ্কেলে আঘাত পান ভালভের্দে।
ম্যাচ শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে অধিনায়কের চোটের কথা নিশ্চিত করে রেয়াল। ইউরোপের সফলতম ক্লাবটি জানায়, পরীক্ষার ফল অনুযায়ী বাম অ্যাঙ্কেলে গুরুতর চোট পেয়েছেন ভালভের্দে। তার আরও কিছু পরীক্ষা করানো হবে।
ওই পরীক্ষা করানোর পর চোটের অবস্থা ও সেরে ওঠার সম্ভাব্য সময় জানা যাবে। তবে এর আগেই স্প্যানিশ গণমাধ্যমগুলোতে খবর ছড়িয়েছে, সম্ভবত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে অভিজ্ঞ মিডফিল্ডারকে। তাই হলে আন্তর্জাতিক বিরতিতে উরুগুয়ের হয়ে কোনো ম্যাচ খেলতে পারবেন না তিনি।
প্রথমার্ধে লির ট্যাকলে চোট পান ভালভের্দে। ওই ট্যাকলের জন্য লাল কার্ডের দাবি জানান রেয়ালের খেলোয়াড়রা। তবে এতে সাড়া দেননি রেফারি, হস্তক্ষেপ করেনি ভিএআরও। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রেয়াল কোচ জুজে মরিনিয়ো যে সব ছবি দেখিয়েছেন, এর একটি ওই ফাউলের।
