Published : 27 Dec 2025, 07:05 PM
অ্যামেচার গলফারদের লড়াই প্রাইম ব্যাংক নিউ ইয়ার কাপ গলফ টুর্নামেন্ট চলছে ঢাকায়। এতে অংশ নিচ্ছেন বিদেশিসহ প্রায় ৮৫০ জন গলফার।
মাঠের লড়াই শুরু হয়েছে গত ২৪ ডিসেম্বর, আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে এর দুই দিন পর। গত শুক্রবার আর্মি গলফ ক্লাবে এক অনুষ্ঠানে টুর্নামেন্টের উদ্বোধন করেন ক্লাবের প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল খান ফিরোজ আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংকের প্রধান নির্বাহী হাসান ও রশীদ, আর্মি গলফ ক্লাবের প্রধান নির্বাহী অফিসার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আহমেদ আলী, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আখতার শহীদ এবং ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
রেগুলার, ভেটেরান, সিনিয়র, লেডিস ও জুনিয়র- খেলা চলছে এই পাঁচ ক্যাটাগরিতে। আগামী বুধবার রাতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই টুর্নামেন্টের সমাপ্তি ঘটবে।