২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ

মেয়েদের জুনিয়র এএইচএফ কাপে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2024, 08:01 PM

Updated : 26 Aug 2026, 09:48 AM

স্টিক হাতে আলো ছড়ালেন অপির্তা পল। একাই করলেন চার গোল। জুনিয়র এএইচএফ কাপ হকিতে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ।

সিঙ্গাপুরে হওয়া এই প্রতিযোগিতায় মঙ্গলবার শ্রীলঙ্কাকে ৭-২ গোলে হারায় বাংলাদেশ। অর্পিতার নৈপুণ্যের ফাঁকে একবার করে জালের দেখা পান রিয়া আইরিন, এমা নাদিরা ও সোনিয়া খাতুন।

আসরে এ নিয়ে টানা তৃতীয় জয় তুলে নিল বাংলাদেশ। থাইল্যান্ডকে ৫-৪ গোলে হারিয়ে শুভসূচনা করা মেয়েরা নিজেদের দ্বিতীয় ম্যাচে হংকংকে হারিয়েছিল ২-১ ব্যবধানে।

নিজেদের চতুর্থ ম্যাচে বাংলাদেশ বুধবার মুখোমুখি হবে চাইনিজ তাইপের।