১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মা হারালেন শিউলি আজিম, অনুশীলন বাতিল বাংলাদেশের

শিউলি আজিমের পাশে থাকতে ব্যাম্বোলিম অ্যাথলেটিক গ্রাউন্ডে সকালের সেশনের প্রস্তুতি বাতিল করেছে দল।

মা হারালেন শিউলি আজিম, অনুশীলন বাতিল বাংলাদেশের
অভিজ্ঞ ডিফেন্ডার শিউলি আজিম। ছবি: বাফুফে

মোহাম্মদ জুবায়ের মোহাম্মদ জুবায়ের

গোয়া থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2026, 08:23 AM

Updated : 11 Sep 2026, 03:19 PM

শিউলি আজিমের মা বাসনা আজিম পাড়ি দিয়েছেন না ফেরার দেশে। অভিজ্ঞ ডিফেন্ডারের দুঃসময়ে তার পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন সতীর্থরা। বাতিল করা হয়েছে সকালের অনুশীলন সেশন। 

উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপে বুধবার সেমি-ফাইনালে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগের দিন ব্যাম্বোলিম অ্যাথলেটিক ক্লাব মাঠে সকাল ৭টা থেকে অনুশীলনের কথা ছিল মনিকা-মারিয়াদের। কিন্তু ভোরে আসে শিউলির মা মারা যাওয়ার দুঃসংবাদ।

বাংলাদেশের গত দুটি সাফ জয়ে রক্ষণে নির্ভরতা ছিলেন শিউলি। হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশনে ভারতের গোয়ায় আসা দলের সবচেয়ে বয়সী খেলোয়াড় তিনি।

জাতীয় দলের ডিফেন্ডার শিউলি আজিমের মা বাসনা আজিম। ছবি: স্ক্রিনশট

জাতীয় দলের ডিফেন্ডার শিউলি আজিমের মা বাসনা আজিম

বুকের ব্যথার জন‍্য মালদ্বীপের বিপক্ষে ৪-২ গোলে জয় পাওয়া ম‍্যাচে খেলতে পারেননি শিউলি। ভারত ম্যাচের আগে অনুশীলনে ফেরেন তিনি। তবে, ৩-০ ব্যবধানে হেরে যাওয়া ম্যাচেও তাকে খেলাননি কোচ পিটার জেমস বাটলার।

গত দুই আসরের ফাইনালে নেপালকে তাদের মাঠেই হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।