২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

২০২৮ পর্যন্ত ম্যানচেস্টার সিটিতে লুইস

পাঁচ বছরের নতুন চুক্তি করেছেন ১৮ বছর বয়সী এই ডিফেন্ডার।

২০২৮ পর্যন্ত ম্যানচেস্টার সিটিতে লুইস

রিকো লুইস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2023, 07:15 PM

Updated : 15 Aug 2023, 08:24 PM

বেড়ে ওঠা ম্যানচেস্টার সিটির একাডেমিতে। এরপর রিকো লুইসের অভিষেক হয়ে গেছে সিনিয়র দলেও। এবার ক্লাবটিতে দীর্ঘমেয়াদী চুক্তি করলেন এই তরুণ ডিফেন্ডার। 

ক্লাবের ওয়েবসাইটে বিবৃতি দিয়ে মঙ্গলবার সিটি জানায়, পাঁচ বছরের নতুন চুক্তি করেছেন ১৮ বছর বয়সী লুইস। এতে ২০২৮ সাল পর্যন্ত ইতিহাদ স্টেডিয়ামের ক্লাবটিতে থাকবেন তিনি। তার আগের চুক্তির মেয়াদ শেষ হতো আগামী বছর।

আট বছর বয়সে সিটির একাডেমিতে যোগ দেন লুইস। গত মৌসুমে সিনিয়র দলে প্রথম সুযোগ পান তিনি। সেবার শুরুর একাদশে নামেন ১৬ ম্যাচে। গোল করেন একটি। প্রথম মৌসুমেই পেয়ে যান ‘ট্রেবল’ জয়ের স্বাদ। 

সিটির হয়ে গত নভেম্বরে চ্যাম্পিয়ন্স লিগে সেভিয়ার বিপক্ষে নিজের পঞ্চম ম্যাচ খেলেন লুইস। ওই ম্যাচে প্রতিযোগিতার ইতিহাসে শুরুর একাদশে থেকে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে গোল করেন তিনি। তার আগে এই রেকর্ড ছিল সাবেক রেয়াল মাদ্রিদ ফরোয়ার্ড করিম বেনজেমার। 

গত মার্চে ইংল্যান্ডের অনূর্ধ্ব-২১ দলের হয়েও অভিষেক হয় লুইসের।