২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অলিম্পিকসের টেনিসে সোনা জিতে চিংওয়ানের ইতিহাস

চীনের প্রথম খেলোয়াড় হিসেবে অলিম্পিকস টেনিসের এককে সোনা জিতলেন জং চিংওয়ান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2024, 11:29 PM

Updated : 10 Sep 2026, 12:13 PM

ক্রোয়েশিয়ার দোনা ভেকিচকে সেভাবে দাঁড়াতেই দিলেন না জং চিংওয়ান। সরাসরি সেটে জিতে প্যারিস অলিম্পিকস টেনিসের নারী এককে সোনার পদক জিতলেন তিনি, গড়লেন অনন্য কীর্তি।

রোলাঁ গাঁরোয় শনিবারের ফাইনালে ভেকিচকে ৬-২, ৬-৩ গেমে হারান ষষ্ঠ বাছাই ২১ বছর বয়সী চিংওয়ান। 

চীনের প্রথম খেলোয়াড় হিসেবে অলিম্পিকস টেনিসের এককে সোনা জয়ের কীর্তি গড়লেন তিনি।

গত অস্ট্রেলিয়ান ওপেনের রানার্সআপ চিংওয়ান সেমি-ফাইনালে সরাসরি সেটে হারান ফরাসি ওপেনের টানা তিনবারের চ্যাম্পিয়ন ও র্যাঙ্কিংয়ের শীর্ষ খেলোয়াড় ইগা শিয়াওতেককে। এতে রোলাঁ গাঁরোয় শিয়াওতেকের টানা ২৫ ম্যাচ জয়ের যাত্রাও থেমে যায়। পোলিশ এই তারকা শুক্রবার স্লোভাকিয়ার আনা ক্যারোলিনাকে ৬-২, ৬-১ গেমে হারিয়ে জিতে নেন ব্রোঞ্জ পদক।