১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

প্রথমবার প্রধান কোচের দায়িত্বে তুরে

তিন বছরের চুক্তিতে স্লোভান ব্রাতিস্লাভার দায়িত্ব নিয়েছেন টানা চারবারের আফ্রিকান বর্ষসেরা ফুটবলার।

প্রথমবার প্রধান কোচের দায়িত্বে তুরে
ইয়াইয়া তুরের সামনে নতুন চ্যালেঞ্জ। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2026, 09:57 PM

Updated : 11 Sep 2026, 03:24 PM

সহকারী কোচের দায়িত্ব সামলেছেন বেশ কয়েকটি দলে। ইয়াইয়া তুরের কোচিং ক্যারিয়ারে এবার যোগ হচ্ছে নতুন অধ্যায়। প্রথমবারের মতো প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন বার্সেলোনা ও ম্যানচেস্টার সিটির সাবেক এই মিডফিল্ডার। 

তিন বছরের চুক্তিতে স্লোভেনিয়ার ক্লাব স্লোভান ব্রাতিস্লাভার কোচের পদে যোগ দিয়েছেন ৪৩ বছর বয়সী তুরে। টানা চারবারের আফ্রিকান বর্ষসেরা ফুটবলারকে নিয়োগ দেওয়ার কথা শনিবার জানিয়েছে স্লোভাক চ্যাম্পিয়নরা। 

কোত দি ভোয়ার হয়ে আন্তর্জাতিক ফুটবলে একশর বেশি ম্যাচ খেলা তুরে গত আড়াই বছর সৌদি আরব জাতীয় দলের সহকারী কোচ হিসেবে কাজ করেছেন এবং তাদের টানা তৃতীয় বিশ্বকাপের টিকেট পাওয়ায় সাহায্য করেছেন।

ভ্লাদিমির ভাইসের স্থলাভিষিক্ত হলেন তুরে। স্লোভাকিয়া জাতীয় দলের দায়িত্ব নেওয়ার আগে স্লোভানকে টানা ছয়টি লিগ শিরোপা জেতান ভাইস।

এবার নিয়ে টানা আট মৌসুমে লিগ শিরোপা জিতেছে স্লোভান।