৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

মালয়েশিয়ায় হাইজাম্পে বাংলাদেশের মাহফুজুরের রুপা

ছায়া মাটা মালয়েশিয়ান ওপেন অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অ্যাথলেটরা আলো ছড়াচ্ছেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2024, 10:25 PM

Updated : 26 Aug 2026, 09:48 AM

ছায়া মাটা মালয়েশিয়ান ওপেন অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে এবার বাংলাদেশকে পদক এনে দিয়েছেন মাহফুজুর রহমান। হাইজাম্পে রুপা জিতেছেন এই অ্যাথলেট।

মালয়েশিয়ার পাহাংয়ের দারুল মাকমুর কুয়ানতান স্টেডিয়ামে ২ দশমিক ১০ মিটার লাফিয়ে রুপা জিতেছেন মাহফুজুর। 

আন্তর্জাতিক পর্যায়ে মাহফুজুর সর্বশেষ ইরানের তেহরানে অনুষ্ঠেয় ১১তম এশিয়ান ইনডোর চ্যাম্পিয়নশিপের হাইজাম্পেও রুপা জিতেছিলেন।

মালয়েশিয়ার এই প্রতিযোগিতায় আগের দিন স্টিপলচেজে আল আমিন বাংলাদেশকে সোনা এনে দিয়েছিলেন। এছাড়া গৌরাঙ্গ রায় হ্যামার থ্রো ইভেন্টে এবং সৌরভ মিয়া পোল ভল্ট ইভেন্ট রুপা জেতেন।