২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোপা আমেরিকার আগে আর্জেন্টিনার দুই ম্যাচের সূচি চূড়ান্ত

মহাদেশীয় টুর্নামেন্টের শিরোপা ধরে রাখার অভিযান শুরুর আগে একুয়েডর ও গুয়াতেমালার বিপক্ষে গা গরমের ম্যাচ খেলবে বিশ্ব চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2024, 04:16 PM

Updated : 26 Aug 2026, 09:36 AM

কোপা আমেরিকার আগে আর্জেন্টিনার দুটি প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ নিশ্চিত হয়েছিল আগেই। এবার জানা গেল ম্যাচ দুটির ভেন্যু ও সূচি।

আগামী ৯ জুন শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে একুয়েডরের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। আর ১৪ জুন ওয়াশিংটন ডিসিতে গুয়াতেমালার মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়নরা।

আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) বৃহস্পতিবার ম্যাচ দুটির ভেন্যু ও সূচি নিশ্চিত করেছে।

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় এবারের কোপা আমেরিকায় ‘এ’ গ্রুপে আর্জেন্টিনার প্রতিপক্ষ পেরু, চিলি ও কানাডা। আটলান্টায় ২০ জুন কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে লিওনেল স্কালোনির আর্জেন্টিনা।