১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অ্যাস্টন ভিলার বিপক্ষে ফিরছেন সালাহ

চোট কাটিয়ে ওঠা মিশরীয় তারকাকে এই ম্যাচে অল্প সময় খেলানোর ভাবনা লিভারপুল কোচের।

অ্যাস্টন ভিলার বিপক্ষে ফিরছেন সালাহ
লিভারপুলে শেষের দুয়ারে মোহামেদ সালাহ। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2026, 08:07 PM

Updated : 26 Aug 2026, 03:36 PM

হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে মাঠে ফিরতে প্রস্তুত মোহামেদ সালাহ। প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার বিপক্ষে মিশরীয় তারকাকে কিছু সময় খেলানো হবে বলে জানিয়েছেন লিভারপুল কোচ আর্না স্লট। 

গত মাসে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ৩-১ গোলের জয়ের ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটে মাঠ ছাড়ার পর থেকে আর খেলেননি সালাহ। ওই ঘটনায় শঙ্কা জেগেছিল, লিভারপুলের জার্সিতে হয়তো আর খেলা হবে না তার। চলতি মৌসুম শেষে অ্যানফিল্ড ছাড়ার ঘোষণা আগেই দিয়ে রেখেছেন তিনি।

তবে লিভারপুল পরে নিশ্চিত করে, সালাহর চোট প্রাথমিকভাবে যতটা গুরুতর মনে হয়েছিল, ততটা নয়।

লিগে শুক্রবার ভিলার মাঠে খেলবে লিভারপুল। আগের দিন সংবাদ সম্মেলনে ফ্লট জানালেন, মাঠে ফিরতে প্রস্তুত সালাহ। 

“মো (সালাহ) আগামীকাল খেলার জন্য প্রস্তুত থাকবে, তবে কয়েক মিনিটের জন্য। আশা করি, সে মাঠে নামতে পারবে।”

দুই রাউন্ড বাকি থাকতে ভিলার সমান ৫৯ পয়েন্ট নিয়ে তালিকার চার নম্বরে আছে লিভারপুল। ভিলা পার্কে জিতলেই আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে জায়গা নিশ্চিত করতে পারবে তারা। এর বাইরে ক্লাবটির সমর্থকদের আর তেমন কিছু দেখার নেই। গতবারের লিগ চ্যাম্পিয়নরা এবার কোনো শিরোপা ছাড়াই মৌসুম শেষ করতে যাচ্ছে।