৫ বছরের চুক্তিতে ইউনাইটেডে তরুণ ডিফেন্ডার ডগু
২০৩০ সাল পর্যন্ত প্যাট্রিক ডগুর সঙ্গে চুক্তি করেছে ইংলিশ ক্লাবটি।
রক্ষণভাগে নতুন সদস্য যোগ করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ডেনমার্কের তরুণ লেফট-ব্যাক প্যাট্রিক ডগুকে পাঁচ বছরের জন্য দলে নিয়েছে ইংলিশ ক্লাবটি।
২০ বছর বয়সী ডগুর সঙ্গে ২০৩০ সাল পর্যন্ত চুক্তি করার কথা রোববার নিশ্চিত করে ইউনাইটেড।
চুক্তির আর্থিক বিষয়ে কিছু জানায়নি কোনো ক্লাব। তবে ইংলিশ গণমাধ্যমের খবর, ৩ কোটি ইউরোতে ডগুকে দলে টেনেছে ইউনাইটেড। শর্তসাপেক্ষে অঙ্কটা আরও ৫০ লাখ ইউরো বাড়তে পারে।
২০২২ সালে লিসে যোগ দিয়ে দলটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৭ ম্যাচ খেলেছেন ডগু।
ডেনমার্কের জার্সিতে চার ম্যাচ খেলা ডগু ইউনাইটেডে নতুন কোচ রুবেন আমুরির সময়ে যোগ দেওয়া দ্বিতীয় খেলোয়াড়।
কয়েক মৌসুম ধরে বাজে বাজে সময়ের মধ্যে থাকা ইউনাইটেড এবারের প্রিমিয়ার লিগে আছে দ্বাদশ স্থানে। লিগে সবশেষ পাঁচ ম্যাচে কেবল দুটিতে জিতেছে তারা।
