১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন চুক্তিতে রেয়াল মাদ্রিদে আর্দা গুল্যার

চলতি মৌসুমে দারুণ ছন্দে আছেন এই তুর্কি মিডফিল্ডার, গোল ও অ্যাসিস্ট করছেন নিয়মিত।

নতুন চুক্তিতে রেয়াল মাদ্রিদে আর্দা গুল্যার

আর্দা গুল্যার। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 18 Nov 2026, 07:40 PM

Updated : 18 Nov 2026, 07:40 PM

রেয়াল মাদ্রিদের সঙ্গে দীর্ঘমেয়াদী নতুন চুক্তি করেছেন আর্দা গুল্যার। ২০৩২ সাল পর্যন্ত মাদ্রিদের দলটিতে খেলবেন এই তুর্কি মিডফিল্ডার।

ছয় বছরের নতুন চুক্তিতে গুল্যারের সই করার কথা বুধবার জানিয়েছে রেয়াল।

ক্লাবটির সঙ্গে তার আগের চুক্তির মেয়াদ ছিল ২০২৯ পর্যন্ত।

চলতি মৌসুমে দারুণ ছন্দে আছেন গুল্যার; সব প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবের ১৬ ম্যাচের ১৪টিতে খেলেছেন ২১ বছর বয়সি এই ফুটবলার। গোল করেছেন চারটি এবং অ্যাসিস্ট করেছেন সাতটি।

আন্তর্জাতিক ফুটবলের বিরতি শেষে আগামী শনিবার আবার মাঠে ফিরবে রেয়াল। লা লিগায় সেদিন ঘরের মাঠে সেল্তা ভিগোর মুখোমুখি হবে তারা।

লিগে ১২ ম্যাচের ১০টিতে জিতে ৩০ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রেয়াল। ১১ জয়ে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।