বিশ্বকাপের বাকি ১৬ দিন: এশিয়া বনাম আফ্রিকা
বাকি দিনগুলোর প্রতিটিতে একটি করে পরিসংখ্যান ভিত্তিক গল্প বিডিনিউজ টোয়েন্টিফোরের পাঠকদের জন্য তুলে ধরা হবে।
আর ১৬ দিন পরেই পর্দা উঠবে বিশ্বকাপের উত্তর আমেরিকা আসরের। বাকি দিনগুলোর প্রতিটিতে একটি করে পরিসংখ্যান ভিত্তিক গল্প বিডিনিউজ টোয়েন্টিফোরের পাঠকদের জন্য তুলে ধরা হবে।
এই ধারাবাহিকতায় আজ থাকছে ফুটবলের সর্বোচ্চ মঞ্চে এশিয়া ও আফ্রিকার মুখোমুখি লড়াইয়ের কিছু চিত্র।
গত পাঁচ বিশ্বকাপে আফ্রিকা ও এশিয়ার দলগুলোর মধ্যে ১৬ ম্যাচে মোট ৪৬টি গোল হয়েছে। দুই মহাদেশই সমান পাঁচটি করে জয় পেয়েছে। বাকিগুলো শেষ হয়েছে সমতায়।
ম্যাচগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- ২০০৬ সালের জার্মানি বিশ্বকাপে তিউনিশিয়া ২-২ সৌদি আরব, ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা আসরে নাইজেরিয়া ২-২ দক্ষিণ কোরিয়া, ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে দক্ষিণ কোরিয়া ২-৪ আলজেরিয়া, ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে জাপান ২-২ সেনেগাল ও ২০২২ সালের কাতার আসরে দক্ষিণ কোরিয়া ২-৩ ঘানা।
আসছে বিশ্বকাপের গ্রুপ পর্বে সাতটি এএফসি বনাম সিএএফ লড়াই দেখা যাবে: তিউনিসিয়া-জাপান, জর্ডান-আলজেরিয়া, দক্ষিণ আফ্রিকা-দক্ষিণ কোরিয়া, মিশর-ইরান, কেপ ভার্দে-সৌদি আরব, সেনেগাল-ইরাক ও ডিআর কঙ্গো-উজবেকিস্তান।
