ধারে আসা ইনকাপিয়েকে স্থায়ী করল আর্সেনাল
গণমাধ্যমের খবর, ২৪ বছর বয়সী এই ডিফেন্ডারকে পাঁচ বছরের চুক্তিতে দলে নিয়েছে আর্সেনাল।
বায়ার লেভারকুজেন থেকে ধারে আসা পিয়েরো ইনকাপিয়েকে পাকাপাকিভাবে দলে নিয়েছে আর্সেনাল।
গণমাধ্যমের খবর, একুয়েডরের এই ডিফেন্ডারকে নিতে তিন কোটি ৪৫ লাখ ইউরো দিতে হচ্ছে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নদের। চুক্তি হয়েছে পাঁচ বছরের।
ইনকাপিয়ে বর্তমানে খেলছেন উত্তর আমেরিকা বিশ্বকাপে। যদিও তার দল, একুয়েডরের অবস্থা ভালো নয় মোটেও। ‘ই’ গ্রুপে দুই ম্যাচে ১ পয়েন্ট নিয়ে টেবিলে তৃতীয় স্থানে আছে তারা।
গত মৌসুমে, ২২ বছরের মধ্যে আর্সেনালের প্রথম লিগ শিরোপা জয়ে দারুণ অবদান ছিল ইনকাপিয়ের। প্রিমিয়ার লিগে ২৫ ম্যাচ খেলেন তিনি
