মরক্কো ৩ কানাডা ০
টানা দ্বিতীয় বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে এই দুটি দল।
বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে সহ-আয়োজক কানাডার মুখোমুখি হচ্ছে মরক্কো।
হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচটি শুরু হবে ৪ জুলাই ১১টায় (পিএম)।
এর আগে দেখে নেওয়া যাক কিছু পরিসংখ্যান:
৫
সব প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে পঞ্চমবারের মতো মুখোমুখি হচ্ছে মরক্কো ও কানাডা। আগের চার ম্যাচে জয়হীন কানাডা (এক ড্র, তিন হার)। জয় ছাড়া এর চেয়ে বেশি ম্যাচ খেলেছে তারা শুধু স্কটল্যান্ড (ছয়) ও আইসল্যান্ডের (পাঁচ) বিপক্ষে।
২
কনক্যাকাফ অঞ্চলের দলগুলোর বিপক্ষে বিশ্বকাপে দুই ম্যাচ খেলে দুটিই জিতেছে মরক্কো। চলতি আসরে গ্রুপ পর্বে হাইতির বিপক্ষে ৪-২ গোলে ও ২০২২ সালে গ্রুপের শেষ ম্যাচে কানাডার বিপক্ষে ২-১ গোলে জিতেছিল তারা।
১
বিশ্বকাপের নকআউট পর্বে নিজেদের প্রথম ম্যাচেই জিতেছে কানাডা।
মরক্কোর বিপক্ষে জিততে পারলে বিশ্বকাপের নকআউট পর্বে একাধিক ধাপ পেরিয়ে যাওয়া প্রথম আমেরিকান কোচ হবেন কানাডার জেসি মার্শ। এই প্রতিযোগিতায় তিনটি ম্যাচ জেতা প্রথম আমেরিকান কোচও হবেন তিনি।
৮
ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী প্লে-অফ ম্যাচগুলো বাদ দিলে, মরক্কো বড় টুর্নামেন্টে (বিশ্বকাপ/আফ্রিকান নেশন্স কাপ) তাদের সবশেষ আটটি নকআউট ম্যাচের ছয়টিতেই পরবর্তী রাউন্ডে উঠেছে, যার মধ্যে তিনটিতে জিতেছে পেনাল্টি শুটআউটে।
