স্প্যানিশ ফুটবল
Published : 14 Dec 2025, 10:23 PM
স্পেনের ভালেন্সিয়ায় প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। তাই ভিয়ারেয়াল ও লেভান্তের মধ্যকার ম্যাচটি স্থগিত করা হয়েছে।
ভালেন্সিয়ায় রোববার হওয়ার কথা ছিল দুই দলের লড়াই। কিন্তু বিরূপ প্রকৃতির কথা চিন্তা করে ম্যাচটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন-আরএফইএফ।
আর নিজেদের সামাজিক মাধ্যম এক্সে বিবৃতি দিয়ে এটি নিশ্চিত করেছে ভিয়ারেয়াল। দ্রুতই ম্যাচটির নতুন সূচি দেওয়া হবে বলে জানিয়েছে তারা।
লিগে সবশেষ ৬ ম্যাচই জিতেছে ভিয়ারেয়াল। ১৫ ম্যাচে ১১ জয় ও ২ ড্রয়ে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলে তৃতীয় স্থানে আছে তারা। তার সমান ম্যাচে ২ জয় ও ৩ ড্রয়ে ৯ পয়েন্ট নিয়ে তলানিতে লেভান্তে।