২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

যশোরে হাফ-ম্যারাথনে বাংলাদেশের আমিনুর ও জাপানের ইকি সেরা

দেশি ও বিদেশি মিলিয়ে মোট তিনশ প্রতিযোগী অংশ নেন এই আসরে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2023, 08:05 PM

Updated : 17 Feb 2023, 08:05 PM

সুস্থ থাকতে দৌড়ের বিকল্প নেই-এই শ্লোগান সামনে রেখে যশোরে হওয়া হাফ ম্যারাথনে সেরা হয়েছেন বাংলাদেশের আমিনুর রহমান ও জাপানের ইরিলিক ইকি। 

যশোর পলিটেকনিক ইন্সটিটিউট মাঠ থেকে শুক্রবার সকালে দৌড় শুরু করে সেলফির মোড় হয়ে রানাররা আবার শুরুর প্রান্তে ফিরে আসেন। এ হাফ ম্যারাথনে ২১, ১০ ও ৩ কিলোমিটার বিভাগে দেশি-বিদেশি মিলিয়ে মোট তিনশ নারী-পুরুষ অংশ নেন।

২১ কিলোমিটারে পুরুষ বিভাগে প্রথম হয়েছেন আমিনুর রহমান এবং নারি বিভাগে সেরা হয়েছেন জাপানের ইরিলিক ইকি। ১০ কিলোমিটারে পুরুষ বিভাগে মোহাম্মদ আলামিন ও নারী বিভাগে প্রথম হন জুবায়রা জাহানারা।

এছাড়া সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৩ কিলোমিটার দূরত্ব বিভাগের একটি প্রতিযোগিতা আয়োজন করা হয়। 

যশোর হাফ ম্যারাথন প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা করে সেইলর।