২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন চুক্তি নিয়ে আনচেলত্তি বললেন, ‘কেবল সই করা বাকি’

ব্রাজিলের শীর্ষ-মানের তরুণ খেলোয়াড় এবং নতুন প্রজন্ম ঘিরে দারুণ ভবিষ্যৎ দেখছেন এই ইতালিয়ান।

নতুন চুক্তি নিয়ে আনচেলত্তি বললেন, ‘কেবল সই করা বাকি’
কার্লো আনচেলত্তি। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2026, 10:29 PM

Updated : 26 Aug 2026, 03:37 PM

ফুটবলের মহাযজ্ঞ নিয়ে আলোচনার মাঝেই সামনে এসেছে ব্রাজিলের সঙ্গে কার্লো আনচেলত্তির চুক্তির প্রসঙ্গ। এই ইতালিয়ানও কোনো রাখঢাক না করে জানিয়ে দিলেন, সবকিছুই একরকম চূড়ান্ত।

ক্লাব ফুটবলের ইতিহাসে সবচেয়ে সফল কোচদের একজন হলেন আনচেলত্তি। পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ এবং ইউরোপের শীর্ষ পাঁচ লিগেই শিরোপা জয়ের অভিজ্ঞতার ভাণ্ডার নিয়ে তিনি পাড়ি দিয়েছেন ব্রাজিলে। বলা হয়ে থাকে, আনচেলত্তির ছোঁয়ায় শীর্ষ দলগুলোর ড্রেসিং রুমে স্বস্তি বয়ে যায়, খেলোয়াড়রা অনেকটা চাপমুক্ত অনুভব করেন।

তবে ব্রাজিলের পুরুষ জাতীয় দলের ডাগআউটে তিনি হয়তো অনুভব করছেন ভিন্ন কিছু। তবে পরিস্থিতি যেমনই হোক, সেটা যে আনচেলত্তি উপভোগ করছেন, তা এখন মোটামুটি পরিষ্কার। তাকে নিয়ে ব্রাজিলের ফুটবল কর্তারাও হয়তো খুশি। তাইতো তাকে আরও অনেক বছরে ধরে রাখার কাজ সেরে ফেলেছে দেশটির ফুটবল ফেডারেশন।

আসছে বিশ্বকাপের পর আরও চার বছর ব্রাজিলের দায়িত্বে থাকতে পারেন আনচেলত্তি, গত ফেব্রুয়ারিতেই এমন খবর সামনে এসেছিল। তিনি নিজেই তা বলেছিলেন। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে সেটাই আরেকটু নিশ্চিত করলেন ৬৬ বছর বয়সী কোচ।

“(চুক্তির বিষয়ে) সব কাজ শেষ, আমাদের কেবল সই করতে হবে। আমি (এখানে) থাকতে চাই।”

“ভবিষ্যত বিবেচনায় দারুণ একটি স্কোয়াড দেখতে পাচ্ছি। আমাদের দারুণ সব শীর্ষ-মানের তরুণ খেলোয়াড় আছে, নতুন এক প্রজন্ম আসছে, যাদের মান খুবই উঁচুতে।”