১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপের মাঝে মিশরের টিনএজারকে দলে নিল বার্সেলোনা

২০২৯ সালের জুন পর্যন্ত কাম্প নউয়ে থাকবেন ১৮ বছর বয়সী ফরোয়ার্ড হামজা আব্দেলকারিম।

বিশ্বকাপের মাঝে মিশরের টিনএজারকে দলে নিল বার্সেলোনা
হামজা আব্দেলকারিম। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2026, 01:13 AM

Updated : 11 Sep 2026, 03:29 PM

ধারের চুক্তিতে থাকা সুযোগটি কাজে লাগাল বার্সেলোনা। মিশরের ফরোয়ার্ড হামজা আব্দেলকারিমকে তিন বছরের চুক্তিতে পাকাপাকিভাবে কিন নিল কাতালান দলটি।

লা লিগা চ্যাম্পিয়নরা মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, ২০২৯ সালের জুন পর্যন্ত কাম্প নউয়ে থাকবেন ১৮ বছর বয়সী এই ফুটবলার।

গত জানুয়ারির দলবদলে আল আহলি থেকে ধারে বার্সেলোনায় যোগ দেন আব্দেলকারিম। মৌসুম শেষে তাকে কিনে নেওয়ার সুযোগ রাখা হয়েছিল চুক্তিতে।

বার্সেলোনা অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ১১ ম্যাচে ৬ গোল করেছেন তিনি।

বর্তমানে আব্দেলকারিম বিশ্বকাপে মিশর জাতীয় দলের সঙ্গে আছেন। আসরে দলের প্রথম দুই ম্যাচে বেলজিয়াম ও নিউ জিল্যান্ডের বিপক্ষে খেলেছেন তিনি।

আগামী মৌসুমে বার্সেলোনার মূল দলেও তাকে দেখা যেতে পারে। বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক আগেই বলেছেন, নতুন মৌসুমে তাদের জন্য ‘বিকল্প হতে পারেন’ এই খেলোয়াড়।