১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বার্সেলোনায় ‘ফিরছেন’ কান্সেলো

ত্রিপক্ষীয় চুক্তির পর ধারে চলতি মৌসুমের বাকি সময় স্প‍্যানিশ চ‍্যাম্পিয়নদের হয়ে খেলবেন এই পর্তুগিজ ডিফেন্ডার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2026, 07:54 PM

Updated : 26 Aug 2026, 05:30 PM

ধারে বার্সেলোনায় এসে হৃদয় জিতে নেওয়া জোয়াও কান্সেলো আবার ‘ফিরছেন’ চেনা আঙ্গিনায়। স্প‍্যানিশ গণমাধ‍্যমের খবর, ত্রিপক্ষীয় চুক্তির পর মৌসুমের বাকি সময় স্প‍্যানিশ চ‍্যাম্পিয়নদের হয়ে খেলবেন এই পর্তুগিজ ডিফেন্ডার।

২০২৩-২৪ মৌসুমে ম‍্যানচেস্টার সিটি থেকে ধারে বার্সেলোনায় যোগ দেন কান্সেলো। হান্সি ফ্লিকের দলের রক্ষণে শক্তি বাড়াতে ফের আসছেন ৩১ বছর বয়সী ফুল-ব‍্যাক। 

কান্সেলোনার বর্তমান ঠিকানা সৌদি প্রো লিগের দল আল হিলালের সঙ্গে এরই মধ‍্যে মৌখিক সমঝোতা হয়ে গেছে বার্সেলোনার। খেলোয়াড়ের সঙ্গেও কাতালান ক্লাবটির বোঝাপড়া হয়ে গেছে খবর দিয়েছে স্পেনের ক্রীড়া পত্রিকা মুন্দো দেপোর্তিভো। চুক্তি সইয়ের পর দেওয়া হবে আনুষ্ঠানিক ঘোষণা। 

লেফট ব‍্যাক বা রাইট ব‍্যাক হিসেবে খেলতে পারেন কান্সেলো। প্রয়োজন হলে তাকে মিডফিল্ডার হিসেবেও খেলাতে পারবেন ফ্লিক।