১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এক বছরের জন‍্য মাঠের বাইরে রদ্রিগো

রেয়াল মাদ্রিদের এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের হাঁটুতে অস্ত্রোপচার সফল হয়েছে।

এক বছরের জন‍্য মাঠের বাইরে রদ্রিগো
রেয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2026, 09:26 PM

Updated : 26 Aug 2026, 03:07 PM

রেয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড রদ্রিগোর হাঁটুতে সফল অস্ত্রোপচার হয়েছে। ধাক্কা সামাল দিতে এক বছর মাঠের বাইরে থাকতে হতে পারে তার।   

স্প‍্যানিশ ক্রীড়া পত্রিকা এএস মঙ্গলবার জানায়, এদিনই সকালে রদ্রিগোর ডান পায়ের সামনের অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট এবং বাইরের মেনিস্কাসে অস্ত্রোপচার করেছেন ডা. লেইস।  

আট দিন আগে গেতাফের বিপক্ষে ম‍্যাচের ৬৬তম মিনিটে বাম উইংয়ে বল পান রদ্রিগো। তিনি গতি বাড়ানোর মুহূর্তে চ‍্যালেঞ্জ করেন স্প‍্যানিশ উইঙ্গার আদ্রিয়ান লিসো। তীব্র ব‍্যথার অভিব‍্যক্তি যায় রদ্রিগোর মুখে। বাম পায়ে ভর দিয়ে লাফাতে থাকেন তিনি, পরে মাটিতে শুয়ে পড়েন। পরে উঠে দাঁড়িয়ে খেলা চালিয়ে যান। আরও ৩০ মিনিটের বেশি সময় মাঠে ছিলেন তিনি। 

এটা পরিষ্কার নয় যে, ওই সময়ে খেলার সময় তার ছোট চোট গুরুতর রূপ নিয়েছে কিনা। তবে এতে ভেঙে গেছে তার ব্রাজিলের হয়ে বিশ্বকাপে খেলার স্বপ্ন। 

স্প‍্যানিশ গণমাধ‍্যমের খবর অনুযায়ী, অস্ত্রোপচারের পর শতভাগ ফিটনেস পেতে ১ বছরের মতো সময় লাগতে পারে রদ্রিগোর। তবে দ্রুত সেরে উঠলে ১০ মাস পরও মাঠে ফিরতে পারেন তিনি। আর এর দিন গোণা শুরু হচ্ছে মঙ্গলবার থেকে।