২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাপিয়ার ‘সমর্থনে’ আর্জেন্টিনার পেশাদার ক্লাবগুলোর ধর্মঘটের ডাক

সভাপতি ক্লদিও তাপিয়াকে বিচারিক হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ আর্জেন্টিনার পেশাদার ক্লাবগুলোর।

তাপিয়ার ‘সমর্থনে’ আর্জেন্টিনার পেশাদার ক্লাবগুলোর ধর্মঘটের ডাক
এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া (মাঝে)। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2026, 05:22 PM

Updated : 26 Aug 2026, 03:01 PM

আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া ভ্রমণ নিষেধাজ্ঞা পাওয়ার পর দেশটির পেশাদার ফুটবল ক্লাবগুলো ধর্মঘটের ডাক দিয়েছে। আদালতের ওই নিষেধাজ্ঞা ‘বিচারিক হয়রানি’ দাবি করে সংগঠনগুলো প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে।

আগামী ৫ থেকে ৮ মার্চ ধর্মঘটে যাওয়ার ঘোষণা দিয়েছে আর্জেন্টিনার পেশাদার ক্লাবগুলো। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি তাপিয়াকে বিচারিক হয়রানি করা হচ্ছে—এমন অভিযোগ এনে প্রতিবাদ হিসেবে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

সামাজিক নিরাপত্তা তহবিলের অর্থ অপব্যবহারের বিষয়ে সাক্ষ্য দিতে তাপিয়াকে আগামী ৫ মার্চ তলব করেছে আদালত। এই প্রেক্ষাপটে সোমবার পেশাদার ক্লাবগুলোর পক্ষ থেকে ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়।

সরকারের কাস্টমস রেভিনিউ অ্যান্ড কন্ট্রোল এজেন্সি এআরসিএর করা অভিযোগের ভিত্তিতে এএফএ সভাপতির বিরুদ্ধে এই তদন্ত শুরু হয়।

কিন্তু আদালতের এই সিদ্ধান্ত হয়রানিমূলক উল্লেখ করে পেশাদার লিগের নির্বাহী কমিটি সর্বসম্মত সিদ্ধান্তে ৫-৮ মার্চ প্রথম বিভাগসহ সব লিগ ম্যাচ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। 

এক বিবৃতিতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন জানায়, ‘এআরসিএ–র দায়ের করা অভিযোগের প্রতিবাদে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

গত শুক্রবার তাপিয়ার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেন বিচারক দিয়েগো আরমান্তে এবং একই মামলায় আরও চার কর্মকর্তাকে মার্চের শুরুতে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেন। অভিযোগ অনুযায়ী, ২০২৪ ও ২০২৫ সালে মোট ১৯ বিলিয়ন পেসো (প্রায় ১৩ মিলিয়ন ডলার) সামাজিক নিরাপত্তা অনুদান পরিশোধ করা হয়নি।