ব্রাজিলিয়ান সমর্থকদের ভিড়ে উত্তাল টাইমস স্কয়ার
মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করতে যাচ্ছে ব্রাজিল। নিউ জার্সিতে বাংলাদেশ সময় রোববার ভোর ৪টায় শুরু হবে হাইভোল্টেজ ম্যাচটি। এর অনেক আগেই নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে ভিড় করেছে শত শত ব্রাজিলিয়ান সমর্থক। নেচে-গেয়ে সেখানে মাতিয়ে রেখেছে তারা।
