১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

মেয়েদের হকি বিশ্বকাপে ডাচ আধিপত্য ভেঙে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

চার বছর আগের ফাইনালে হারের প্রতিশোধও নিল আর্জেন্টাইনরা।

মেয়েদের হকি বিশ্বকাপে ডাচ আধিপত্য ভেঙে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা
তৃতীয়বার নারী হকি বিশ্বকাপ জিতল আর্জেন্টিনা। ছবি: আন্তর্জাতিক হকি ফেডারেশন

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2026, 01:11 AM

Updated : 11 Sep 2026, 03:55 PM

টানা চতুর্থবার নারী হকি বিশ্বকাপের শিরোপা জয়ের স্বপ্ন পূরণ হলো না নেদারল্যান্ডসের। ফাইনালে টাইব্রেকারে তাদেরকে হারিয়ে চ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনা।

শিরোপা লড়াইয়ে শনিবার টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ইবি ইয়ানসের গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস। আসরে তার গোল হলো আটটি। ৫৪তম মিনিটে মারিয়া গ্রানাতোর গোলে সমতায় ফেরে আর্জেন্টিনা এবং ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

পরে শুটআউটে ৩-১ গোলে জিতে ট্রফি উঁচিয়ে ধরল আর্জেন্টিনা। তৃতীয় বিশ্বকাপ জিতল তারা, ২০১০ সালের পর প্রথম। 

গত আসরের ফাইনালে হারের প্রতিশোধও নিল আর্জেন্টাইনরা। চার বছর আগের শিরোপা লড়াইয়ে তাদেরকে ৩-১ গোলে হারিয়েছিল রেকর্ড ৯ বারের চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস।

এবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে অস্ট্রেলিয়াকে ১-০ গোলে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছে বেলজিয়াম।