২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১ শতাংশ লাভ দেবে বরকতউল্লাহ ইলেক্ট্রো

শেয়ার ধারণকারীদের ২১ শতাংশ স্টক লভ্যাংশ দেবে বরকতউল্লাহ ইলেক্ট্রো ডাইনামিক্স লিমিটেড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2012, 01:14 PM

Updated : 24 Aug 2022, 12:12 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ার ধারণকারীদের ২১ শতাংশ স্টক লভ্যাংশ দেবে বরকতউল্লাহ ইলেক্ট্রো ডাইনামিক্স লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে মঙ্গলবার জানানো হয়, ২০১২ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। বরকতউল্লাহ ইলেক্ট্রো ডাইনামিক্স লিমিটেডের সাধারণ সভা (এজিএম) আগামী ৮ নভেম্বর বেলা সাড়ে ১১টায় সিলেটের পাঠানটুলায় সানরাইজ কমিইউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ অক্টোবর। গতবছর প্রতিষ্ঠানটির ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯০ পয়সা। শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ২১ টাকা ৬৫ পয়সা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এইচএএইচ/এএল/১৯১০ ঘ.