২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইন লঙ্ঘন করায় আর এন স্পিনিংকে শোকজ

আইন লঙ্ঘন করায় আর এন স্পিনিং মিলস লিমিটেডকে নোটিস দিয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2012, 04:20 PM

Updated : 24 Aug 2022, 12:11 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইন লঙ্ঘন করায় আর এন স্পিনিং মিলস লিমিটেডকে নোটিস দিয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের এই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক, সব পরিচালক ও সচিবকে এসইসি কার্যালয়ে এসে আইন ভঙ্গের কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে বলা হয়, সিকিউরিটিজ সম্পর্কিত আইন ভঙ্গ করায় কোম্পানিটির বিরুদ্ধে এ ব্যবস্থা নিয়েছে এসইসি। গত বুধবার আর এন স্পিনিং লিমিটেডের উদ্যোক্তা পরিচালকদের শেয়ার ক্রয় বিক্রয় এবং রোববার তাদের শেয়ার উপহার ও হস্তান্তর বন্ধ করে দেয় এসইসি। এর আগে সোমবার ডিএসইর পক্ষ থেকে আর এন স্পিনিং-এর বিরুদ্ধে আইন ভঙ্গের অভিযোগ পাঠায় এসইসিতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এইচএএইচ/২২১৫ ঘ.