ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তাহের তৃতীয় দিন সূচক ও লেনদেন দুটোই বেড়েছে ডিএসইতে।
মঙ্গলবার বেলা সাড়ে ১০টায় লেনদেন শুরুর পরপরই ডিএসইর সাধারণ সূচক উঠতে শুরু করে। প্রথম ১৫ মিনিটেই সূচক বাড়ে প্রায় ৭৫ পয়েন্ট।
এরপর গতি কিছুটা কমে দিন শেষে সূচক দাঁড়ায় ৪ হাজার ৬৩২ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে ৮৩ পয়েন্ট বেশি।
সারাদিনে হাতবদল হয় ১ হাজার ৮৯ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। দাম বাড়ে ২১৮টি শেয়ারের, কমে ৮২টির এবং অপরিবর্তিত ছিল ৫টির দাম।
আগের দিন সোমবার ডিএসইতে সূচকের পাশাপাশি লেনদেনও খানিকটা কমে। লেনদেন শেষ হয় সূচকের ঘরে ৪ হাজার ৫৪৮ পয়েন্ট নিয়ে, যা আগের দিনের চেয়ে ১৬ পয়েন্ট কম। হাতবদল হয় ৯৫১ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।
পাঁচ মাস পর রোববার এ বাজারে লেনদেনের পরিমাণ হাজার কোটি টাকা ছড়িয়ে যায়। হাতবদল হয় ১ হাজার ১৩৬ কোটি টাকার শেয়ার। সূচক বাড়ে ১৩৪ পয়েন্ট।
গত তিন সপ্তাহেই ৫০০ কোটি টাকার উপর লেনদেন হয়েছে ডিএসইতে। গত সপ্তাহে গড় লেনদেন ছিল ৮১৩ কোটি টাকা। আর এর আগের সপ্তাহে ছিল ৫৯৪ কোটি টাকা।
ডিএসই সূচকে গত তিন সপ্তাহে যোগ হয়েছে ১৭৫ পয়েন্ট। গত সপ্তাহে ডিএসই সূচক ১০৭ পয়েন্ট বাড়ে। আর আগের সপ্তাহে কমে ১২২ পয়েন্ট। তবে তার আগের সপ্তাহে বাড়ে ১৯০ পয়েন্ট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/জেকে/১৫২০ ঘ.
bdnews24