২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরা ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ স্টক লভ্যাংশ ও ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে উত্তরা ব্যাংকের পরিচালনা পর্ষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2012, 12:37 PM

Updated : 24 Aug 2022, 11:03 AM

ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ স্টক লভ্যাংশ ও ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে উত্তরা ব্যাংকের পরিচালনা পর্ষদ। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে রোববার জানানো হয়, ২০১১ সালের ৩১ ডিসেম্বর সমাপনী বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। পরিচালনা পর্ষদ অনুমোদিত মূলধন ৫০০ কোটি টাকা থেকে ৬০০ কোটি টাকায় বাড়ানোরও সিদ্ধান্ত নিয়েছে। উত্তরা ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৪ মে বেলা ১১টায় গাজীপুরের সফিপুরের সিনাবহ বাজারে রাঙ্গামাটি ওয়াটারফ্রন্টে অনুষ্ঠিত হবে। একই দিন একই স্থানে বেলা সাড়ে দশটায় ইজিএম অনুষ্ঠিত হবে। এজিএম ও ইজিএমের এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৫ এপ্রিল। ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে উত্তরা ব্যাংকের ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৭৬ পয়সা। শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৩৩ টাকা ৫২ পয়সা। কোম্পানিটি ২০১০ সালের সমাপনী বছরে ২০ শতাংশ স্টক ও ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৮৩০ ঘ.