ঢাকা, ফেব্র“য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে দরপতনে মতিঝিলে বিক্ষোভের চেষ্টার সময় আটক নয় জনকে ছেড়ে দিয়েছে পুলিশ। এদের মধ্যে পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতিও রয়েছেন।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক প্রায় ৬ শতাংশ পড়ে গেলে দুপুরের পর বরাবরের মতো বিক্ষোভের চেষ্টা হয়। তবে পুলিশ লাঠিপেটা করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
ওই সময় ডিএসইর সামনে থেকে আটক করা হয় বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজান উর রশীদ চৌধুরী, জ্যেষ্ঠ সহ-সভাপতি নজরুল ইসলাম, প্রচার সম্পাদক মিজান উর রহমানসহ নয় জনকে।
তবে রাতে তাদের ছেড়ে দেওয়া হয় বলে বিনিয়োগকারী ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক শাহাদাত উল্লাহ ফিরোজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
পুঁজিবাজারে অব্যাহত দরপতনে গত এক বছরের বিভিন্ন সময়ে বিক্ষোভ চালিয়ে আসছে ক্ষুদ্র বিনিয়োগকারীদের এই সংগঠনটি। গত মাসে তারা একবার মিজানুরসহ কয়েকজনকে আটক করা হয়। পরে রাতে তাদের আবার ছেড়ে দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এমআই/২৩৫৯ ঘ.
bdnews24