২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিসমাসে রাণী এলিজাবেথ আসছেন থ্রিডিতে

ক্রিসমাস উৎসবে প্রথমবারের মতো থ্রিডি টিভি চ্যানেলে ভাষণ দেবেন ব্রিটেনের রাণী। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাণীর ওই বক্তৃতা প্রচার করবে বিবিসি এইচডি ও স্কাই থ্রিডি টেলিভিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2012, 09:38 AM

Updated : 24 Aug 2022, 12:40 PM

ক্রিসমাস উৎসবে প্রথমবারের মতো থ্রিডি টিভি চ্যানেলে ভাষণ দেবেন ব্রিটেনের রাণী। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাণীর ওই বক্তৃতা প্রচার করবে বিবিসি এইচডি ও স্কাই থ্রিডি টেলিভিশন।

খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ক্রিসমাস উপলক্ষ্যে স্কাই নিউজ রাণীর বক্তব্য স্কাই থ্রিডি চ্যানেলে প্রচার করবে। বিবিসিও এইচডি চ্যানেলে অনুষ্ঠানটি প্রচার করবে জানিয়েছে। লন্ডনে টিভি চ্যানেলগুলোর মধ্যে স্কাইথ্রিডি টিভি শীর্ষে অবস্থান করছে। নতুন প্রযুক্তির মাধ্যমে ক্রীড়াপ্রেমিদের কাছে জনপ্রিয় চ্যানেলটি। ফুটবল, রাইডার কাপ, গলফসহ জনপ্রিয় সবখেলা প্রচার করে আসছি চ্যানেলটি।

বাকিংহাম প্যালেসের মুখপাত্র বলেছেন, আমরা চেয়েছিলাম এবারের উৎসব একটি ভিন্ন আঙ্গিকে করবো। প্রথমবারের মতো থ্রিডিতে এমন একটি অনুষ্ঠান প্রচারের উদ্যোগে রাণীও বেশ উৎফুল্ল। আর এজন্য রাণীও খুশী মনেই রাজী হয়েছেন।

এর আগে ১৯৫৭ সালে ব্রিটেনের রাণীর বক্তব্য প্রথম টিভি চ্যানেলে প্রচার করা হয়। ওই ঘটনার ৫০ বছর পরে ২০০৭ সালে তা ইউটিউবে আপলোড করা হয়।