টুইটার ব্যবহার শুরু করবেন পোপ!
ক্যাথলিক ধর্মগুরু পোপ বেনিডিক্ট ভ্যাটিক্যান সিটি থেকে মাইক্রোব্লগিং সাইট টুইটারে ভক্তদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন। ১২ ডিসেম্বর থেকে তিনি নিজস্ব তত্ত্বাবধানে টুইটার অ্যাকাউন্টটি ব্যবহার শুরু করবেন বলে জানিয়েছে ভ্যাটিক্যান সিটি। খবর গার্ডিয়ান-এর।

পোপ প্রথম টুইট করেন গত বছর। এখন থেকে ৮৫ বছর বয়সি এ ধর্মগুরু নিজেই তার কাছে আসা প্রতিটি টুইটের জবাব দেবেন। ইতোমধ্যে ভ্যাটিক্যান কর্তৃপক্ষ নতুন প্রজন্মের বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে তাল মেলাতে ইউটিউবে একটি চ্যানেল ও পোপ২ইউ নামে ওয়েবসাইট চালু করা হয়েছে। এছাড়া সোমবার থেকে পোপ অ্যাপস অ্যাপল স্টোর থেকে পাওয়া যাবে।
পোপের কাছ থেকে ঘোষণাটি আসার পর মিনিটে ১৪ হাজার টুইটার ব্যবহারকারী এ ধর্মযাজককে ফলো শুরু করেন। ভ্যাটিক্যানের প্রেস অফিসার ফাদার ফেডরিকো লম্বার্ডি বলেছেন, পোপ তার সাপ্তাহিক প্রোগ্রামে টুইট করা শুরু করবেন। তা হবে ইংরেজি ভাষায়। তবে সেটা অনুবাদ করা হবে আরও সাতটি ভাষায়। আরবি ভাষাও তাতে যুক্ত করার প্রস্তাব এসেছে। ইতোপূর্বে টুইটারে পোপের নামে অনেকগুলো ফেইক আইডি দিয়ে অনেকেই প্রতারণা করেছিলো। টুইটার কর্তৃপক্ষ সেগুলো বন্ধ করে দিয়েছে।