২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যানোনিমাস আক্রমণে পেপালের ক্ষতি ৩৫ লাখ পাউন্ড

হ্যাকারদের সংগঠন অ্যানোনিমাসের ৪ সদস্যের আক্রমণে ৩৫ লাখ পাউন্ডের আর্থিক ক্ষতি হয়েছে পেপাল এবং মাস্টারকার্ডের মতো একাধিক আর্থিক প্রতিষ্ঠানের। মার্কিন আদালতে বিচার চলছে সাইবার আক্রমণের দায়ে অভিযুক্ত ওই ৪ অ্যানোনিমাস সদস্যের। খবর বিবিসির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2012, 09:44 AM

Updated : 24 Aug 2022, 12:32 PM

হ্যাকারদের সংগঠন অ্যানোনিমাসের ৪ সদস্যের আক্রমণে ৩৫ লাখ পাউন্ডের আর্থিক ক্ষতি হয়েছে পেপাল এবং মাস্টারকার্ডের মতো একাধিক আর্থিক প্রতিষ্ঠানের। মার্কিন আদালতে বিচার চলছে সাইবার আক্রমণের দায়ে অভিযুক্ত ওই ৪ অ্যানোনিমাস সদস্যের। খবর বিবিসির।

অপারেশন পেব্যাক নামে শুরুতে পাইরেসিবিরোধী রেকর্ড কোম্পানিগুলোর ওপর আক্রমণ চালালেও, উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ গ্রেপ্তারের প্রতিশোধ নিতে আর্থিক প্রতিষ্ঠানের ওপর আক্রমণ শুরু করেছিলো ওই ৪ হ্যাকার। তাদের সাইবার আক্রমণে ৩৫ লাখ পাউন্ডের আর্থিক ক্ষতি হয় পেপাল এবং মাস্টারকার্ডের মতো আর্থিক প্রতিষ্ঠানগুলোর।

হ্যাকার দলটির নেতা ২২ বছর বয়সি ক্রিস্টোফার ওয়াটারহেড যুক্তরাষ্ট্রের নর্দাম্পট ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী। তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন ওয়াটারহেড।

তবে দলটির বাকি ৩ সদস্য ২৮ বছর বয়সি অ্যাশলি রোডস, ২৪ বছর বয়সি পিটার গিবসন এবং ১৮ বছর বয়সি আরেক সদস্য দোষ স্বীকার করে নিয়েছেন।