২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮ আশ্বিন ১৪৩৩

টাঙ্গাইলে ট্রাকচাপায় বাকপ্রতিবন্ধী শ্রমিক নিহত

ট্রাকটি পুলিশ আটক করলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2023, 12:42 PM

Updated : 03 Jan 2023, 12:55 PM

টাঙ্গাইলের ঘাটাইলে বালুবোঝাই ট্রাকচাপায় বাকপ্রতিবন্ধী নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছে আরও চারজন।

মঙ্গলবার সকালে ঘাটাইল শাপলা শিশু পার্কের সামনে ঘাটাইল-ভুঞাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে এসআই মো. হাফিজুর রহমান জানান।

নিহত নির্মাণ শ্রমিক ২৫ বছর বয়সী মো. সোহাগ উপজেলার জামুরিয়া ইউনিয়নের ছনটিয়া গ্রামের আসাদ মিয়ার ছেলে।

স্থানীয়দের বরাতে এসআই বলেন, সোহাগসহ পাঁচজন রিকশাভ্যানে করে কাজে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই বাকপ্রতিবন্ধী সোহাগ নিহত হন।

খবর পেয়ে পুলিশ ট্রাকটি আটক করতে পারলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে।

আইনী প্রক্রিয়া শেষে নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আর এ ঘটনায় আহত চারজনকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান হাফিজুর।