১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গাছের চারা বিনিময়ে তৈরি হল নতুন বন্ধুত্ব

কুমিল্লায় এ আয়োজনে দশম শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া আক্তার একটি কাঁঠালের তুলে দেয় অষ্টম শ্রেণির জান্নাতুল ফেরদৌসের হাতে; ফিরতি উপহার হিসেবে জান্নাত তার অর্জুন গাছের চারাটি দেয় সুমাইয়াকে।

গাছের চারা বিনিময়ে তৈরি হল নতুন বন্ধুত্ব

গাছের চারা বিনিময়ের মধ্য দিয়ে তৈরি হচ্ছে বন্ধুত্ব।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সমগ্র

Published : 01 Sep 2023, 12:12 AM

Updated : 01 Sep 2023, 12:12 AM

কুমিল্লার চান্দিনা উপজেলায় বন্ধুত্ব সৃষ্টির নতুন নজির দেখা গেল; একে অন্যের সঙ্গে গাছের চারা বিনিময় করে বন্ধু হল ধেরেরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দুপুরে চান্দিনা উপজেলার এই স্কুলটির মাঠে শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষপ্রেম জাগিয়ে তোলার লক্ষ্যে ব্যতিক্রমী এ আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন লাল-সবুজ উন্নয়ন সংঘ।

এ আয়োজনে দশম শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া আক্তার একটি কাঁঠালের তুলে দেয় অষ্টম শ্রেণির জান্নাতুল ফেরদৌসের হাতে। ফিরতি উপহার হিসেবে জান্নাত তার অর্জুন গাছের চারাটি দেয় সুমাইয়াকে।

এই দুই শিক্ষার্থী আগে একে অন্যের ঘনিষ্ঠ ছিল না, গাছের চারা বিনিময়ের মধ্য দিয়ে তাদের মধ্যে এক ধরনের সম্পর্ক তৈরি হল।

একই ভাবে ধেরেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির তুহিন গাছের চারা বিনিময় করে চতুর্থ শ্রেণির আফরিনের সঙ্গে।

আয়োজকরা জানান, তাদের সংগঠনের সদস্যরা বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তারা নিজেদের টিফিনের জমানো টাকায় এক হাজার গাছের চারা কিনেছে। অনুষ্ঠানের শুরুতেই উপজেলার ধেরেরা উচ্চ বিদ্যালয়, ধেরেরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জোয়াগ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফলজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়।

এরপর আনুষ্ঠানিকভাবে একে অন্যের সঙ্গে চারা বিনিময় করে তারা। আর এই বিনিময়ের মাধ্যমে তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়।

জোয়াগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আওয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দেবেশ চন্দ্র দাশ, সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান, সংগঠনের উপদেষ্টা ও বিদ্যালয়ের শিক্ষকসহ অন্যরা।

অনুষ্ঠানে জানানো হয়, সংগঠনটি গত ১২ বছরে অন্তত সাড়ে পাঁচ লাখ গাছের চারা শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেছে।